Terms and Conditions

শেষ আপডেট: ২২ জুন, ২০২৫

ভূমিকা (Introduction)

এই ওয়েবসাইটটি BeSkillify কর্তৃক পরিচালিত হয়। এই সাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলি, নিয়ম ও নীতিমালার সাথে একমত হচ্ছেন। দয়া করে পুরো Terms & Conditions মনোযোগ সহকারে পড়ুন।

১. পরিষেবার ব্যবহার (Use of Service)

  • BeSkillify শুধুমাত্র ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য।
  • আপনি প্ল্যাটফর্মের যেকোনো কোর্স, ভিডিও বা রিসোর্স শুধুমাত্র ব্যক্তিগত শিক্ষা ও উন্নয়নের উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন।
  • কোনো কনটেন্ট কপি, রি-আপলোড, বিক্রয় বা পাবলিকলি শেয়ার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

২. অ্যাকাউন্ট ও নিরাপত্তা (User Account)

  • অ্যাকাউন্ট তৈরির সময় সঠিক তথ্য প্রদান করা বাধ্যতামূলক।
  • আপনি আপনার অ্যাকাউন্ট ও লগইন তথ্য গোপন রাখার জন্য দায়ী থাকবেন।
  • সন্দেহজনক বা অননুমোদিত কার্যকলাপ শনাক্ত হলে BeSkillify আপনার অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করার অধিকার রাখে।

৩. পেমেন্ট ও ফি (Payment & Fees)

  • BeSkillify-এর প্ল্যাটফর্মে থাকা সব ধরনের কোর্স, সাবস্ক্রিপশন ও ডিজিটাল রিসোর্স পেইড হলে নির্ধারিত ফি প্রদান করে ব্যবহার করতে হবে।
  • সকল পেমেন্ট সফলভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো কনটেন্ট বা রিসোর্স অ্যাক্সেস দেওয়া হবে না।
  • BeSkillify যে কোনো সময় কোর্স/সেবার মূল্য, ডিসকাউন্ট বা অফার পরিবর্তন বা আপডেট করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
  • একবার পেমেন্ট সম্পন্ন হলে, তা সাধারণত রিফান্ডযোগ্য নয়। তবে বিশেষ পরিস্থিতিতে (যেমন: টেকনিক্যাল ত্রুটি বা ডুপ্লিকেট পেমেন্ট) রিফান্ড বিবেচনা করা হতে পারে।
  • সকল পেমেন্ট নির্ভরযোগ্য এবং নিরাপদ থার্ড-পার্টি পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে পরিচালিত হয়। আমরা আপনার কার্ড বা ব্যাঙ্কিং তথ্য সংরক্ষণ করি না।
  • প্রয়োজন অনুসারে প্রদত্ত মূল্যের উপর সরকার নির্ধারিত ভ্যাট বা অন্যান্য ট্যাক্স আরোপ হতে পারে।

৪. কনটেন্টের মালিকানা (Intellectual Property)

  • সব কোর্স কনটেন্ট, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদি BeSkillify-এর সম্পত্তি এবং কপিরাইট দ্বারা সুরক্ষিত।
  • আপনার কাছে শুধু ব্যক্তিগত, অ-হস্তান্তরযোগ্য লাইসেন্স প্রদান করা হয়।
  • কনটেন্ট রি-ডিস্ট্রিবিউশন, স্ক্রিন রেকর্ডিং, বা প্রিন্ট করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

৫. ব্যবহারকারী আচরণ (User Conduct)

  • আপনি কোনোরকম অবমাননাকর, মানহানিকর, হুমকিমূলক বা বেআইনি কন্টেন্ট পোস্ট করতে পারবেন না।
  • প্ল্যাটফর্মে কোনও ধরনের স্প্যামিং, স্ক্যামিং বা ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৬. তৃতীয় পক্ষের লিঙ্ক (Third-party Links)

  • আমাদের কিছু কনটেন্টে তৃতীয় পক্ষের লিঙ্ক (যেমন: YouTube, Facebook) থাকতে পারে।
  • BeSkillify এসব বাইরের ওয়েবসাইটের কনটেন্ট বা নিরাপত্তার জন্য দায়ী নয়।

৭. দায়বদ্ধতার সীমাবদ্ধতা (Limitation of Liability)

  • BeSkillify কোনো অবস্থাতেই নিম্নলিখিত কারণে সৃষ্ট ক্ষতির জন্য দায়ী থাকবে না:-ডাটা লস,-কোর্স থেকে প্রত্যাশিত ফলাফল না পাওয়া,-তৃতীয় পক্ষের কার্যক্রম বা ত্রুটি,

    -ওয়েবসাইট ব্যবহারের ফলে সৃষ্ট  যে কোনো ধরনের আর্থিক বা ব্যক্তিগত ক্ষতি।

  • আমরা আমাদের প্ল্যাটফর্মে প্রদানকৃত তথ্য ও কনটেন্ট যথাসম্ভব আপডেট, নির্ভুল এবং কার্যকর রাখার চেষ্টা করি। তবে, কোনো তথ্যগত ত্রুটি, বিভ্রান্তিকর উপস্থাপন, বা অনিচ্ছাকৃত ভুলের জন্য BeSkillify দায়ী থাকবে না।
  • ব্যবহারকারীদের উচিৎ নিজ দায়িত্বে সব তথ্য যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করা। আমাদের প্ল্যাটফর্মের উপর এককভাবে নির্ভর করা থেকে হওয়া  কোনো সমস্যার জন্য আমরা দায় নেব না।

৮. নীতিমালা পরিবর্তন (Policy Modification)

BeSkillify যেকোনো সময় এই Terms & Conditions আপডেট বা পরিবর্তন করতে পারে। পরিবর্তন এই পেইজে প্রকাশ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ইউজারদের জানানো হবে।

৯. আইন ও বিচারব্যবস্থা (Governing Law)

এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। কোন বিরোধ বা ঝামেলা দেখা দিলে তা শুধুমাত্র বাংলাদেশের আদালতে নিষ্পত্তি হবে।

সারসংক্ষেপে (In Summary)

BeSkillify প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি এই শর্তাবলি মেনে  চলবেন। আমরা চাই একটি নিরাপদ, শিক্ষনীয় ও সম্মানজনক পরিবেশ তৈরি করতে — যেখানে প্রত্যেকে দায়িত্বশীল ব্যবহারকারী হিসেবে অংশগ্রহণ করবে।

আপনার যদি এই শর্তাবলি সম্পর্কে প্রশ্ন থাকে, আমাদের সাথে যোগাযোগ করুন:
support@beskillify.com

Shopping Cart
Scroll to Top